প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে - The News Lion

প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে

 


দি নিউজ লায়ন;  প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে। জানা গিয়েছে, কোভিড পজিটিভ ধরার পড়ার পর হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আশিস ইয়েচুরিকে। পরে তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে আশিসের।  দুসপ্তাহ ধরে চিকিৎসা চলছিল আশিস ইয়েচুরির। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।


 নিজেই টুইট করে ছেলের মৃত্যুর খবর জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। তিনি লিখেছেন,'দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বড় ছেলে কোভিড আক্রান্ত হয়েছিল, আজ সকালে তাঁকে হারালাম। ডাক্তার, নার্স, প্রথম সারির স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী-সহ যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সাহস জুগিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।'            

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.